খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ : ১৭ পদে লড়বেন ৩৮ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:০৬ এ.এম | ৩০ জুলাই ২০২৬


বাগেরহাটে দীর্ঘ ৭ বছর পর আজ বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অণুষ্ঠিত হতে যাচ্ছে। সমিতির ১৭টি পদে ৩৮ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে বিএনপি সমর্থিত এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং জামায়াত সমর্থিত ম. আজাহার আলী নির্বাচন করছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপি’র মোশাররফ হোসেন মন্টু ও জামায়াতের মোঃ জালাল উদ্দিন মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি ও শেখ আব্দুল কাদের, জুনিয়র সহ-সভাপতি পদে এসকেন্দার আলী খান ও শেখ মোঃ সাহিবুর রহমান সাহেব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এস এম জিন্না, এস এম মাহবুব মোরশেদ লালন ও মুস্তাইন বিল্লাহ নির্বাচন করছেন। 
এদিকে সহকারি সম্পাদক অর্থ ও হিসাব বিষয়ক পদে শেখ বাবুল হোসেন ও মোঃ মনিরুজ্জামান, গ্রন্থগার এবং আববাবপত্রাদি বিষয়ক পদে জান্নাতুল ফেরদৌস, মোঃ মকবুল হোসেন, সারমিনা আক্তার, সহকারি সম্পাদক ক্রীড়া বিষয়ক পদে আল আমিন শেখ, মোঃ সাজ্জাদ হোসাইন, সহকারি সম্পাদক সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক পদে অসিম কুমার সমদ্দার, তানিয়া আক্তার ও বিএম নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ৮ নির্বাহী সদস্য পদের বিপরীতে ভোটের লড়াইয়ে আছেন ১৭ জন। প্রার্থীরা হলেন, ইসাদুল ফকির, এস এম মাহমুদুল করি, জান্নাতুল ফেরদৌস, বখতিয়ার মোড়ল, শারমিন আক্তার, মোঃ নেয়ামত উল্লাহ, মোঃ মনিরুজ্জামান, মোঃ শিহাবুল ইসলাম, মোসাঃ শিরীন আক্তার, মোঃ সাঈদুল ইসলাম এলীন, বিজয়া লোপা, আব্দুল্লাহ আল মামুন খান, জিকরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম সুমন, আয়েশা সিদ্দিকা, নাজমুন্নাহার রিনা, মোঃ ইব্রাহীম হোসেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ চলবে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ৫০৮ জন সদস্য এতে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড. সমরেন্দ্র নাথ দত্ত। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম নওরেজ মহীত, মোঃ রেজওয়ানুর রহমান মোল্লা ও মোসাঃ মেহেরুন্নেচ্ছা। প্রধান নির্বাচন কমিশনার এড. সমরেন্দ্র নাথ দত্ত বলেন, আমরা নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশাকরি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। দীর্ঘদিন পরে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ