খুলনা | শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৪:৩০ পি.এম | ৩০ জুলাই ২০২৬


উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়ন পরিষদে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২ টায় বারইখালী উইনিয়ন পরিষদ মিলায়নাতনে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ইউনিয়ন সুশিল সমাজ সংগঠনের সদস্যদের সমন্বয়ে এ সংলাপ অনুষ্ঠানে অতিথি হিসাবে আলোচনা করেন কোডেক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার অজিফা নীলা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কুমার। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, কোডেক এর ফিল্ড ফ্যাসিলিটর কামনা রায়, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মিজামউদ্দিন, সুশিল সমাজ সংগঠনের সদস্য নয়ন হালদার, শীরিন বকুল, রাজু হাওলাদার, তপতি হালদার, মাকসুদা বেগমসহ সংগঠনের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় এ উপজেলার বারইখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জলাবদ্ধতা, সুপেয় পানীর সংকট, লবনাক্ততা, যোগাযোগ ব্যবস্থায় ভঙ্গুর রাস্তাঘাট, সাঁকো, নাযুক চিকিৎসা ব্যবস্থা, ঔষধ সংকট, ফসল উৎপাদনে অপরিকল্পিত কৃষি ব্যবস্থার প্রধোনা বিতরণ, ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া এসব প্রতিবন্ধকতা কাটিয়ে এ জনপদের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের যথাযথ গূরুত্ব তুলে ধরেন এ সংলাপের মাধ্যমে। একই সাথে সরকারের নীতি নির্ধারক ও প্রতিনিধিদের  প্রতি সমস্যা সমাধানের আহবান জানান। 

প্রিন্ট

আরও সংবাদ