খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শিরোপা জিতলো কালীগঞ্জ পৌরসভা

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ৩১ জুলাই ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে রায়গ্রাম ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে কালীগঞ্জ পৌরসভা একাদশ। বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত জমজমাট এ ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা আতিয়ার রহমান ও তবিবুর রহমান মিনি।
খেলা শুরুর আগে প্রধান অতিথি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রেফারির বাঁশিতে শুরু হয় ফাইনাল। তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে কালীগঞ্জ পৌরসভা একাদশের বিদেশি খেলোয়াড় ঝুনু একমাত্র গোলটি করে দলকে শিরোপা এনে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালীগঞ্জ পৌরসভা একাদশের অধিনায়ক হাসানুজ্জামান কায়েস। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি আব্দুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন মোমেনুল হক খোকা, খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি ও তৌফিকুজ্জামান কাজল। ম্যাচে ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ