খুলনা | শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন এলাকা পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:৪১ এ.এম | ৩১ জুলাই ২০২৬


ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকাল থেকে তিনি সোনাডাঙ্গা বিকে রায় রোড (ডালমিল মোড়), মিস্ত্রিপাড়া খালপাড়া রোড ও টিবি ক্রস রোড সংলগ্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, মশক নিধন, পানি নিষ্কাসন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর গিয়ার উদ্দিন বনি, মোঃ হাফিজুর রহমান মনি ও মাজেদা খাতুন, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসান মেহেদী রিজভী, জোয়াদ্দার হোসেন জলি, সরদার রবিউল ইসলাম, আব্দুল জব্বার, মেশকাত আহমেদ, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রচি ও মোঃ জনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক কর্মকর্তা কামরুল ইসলাম-এর বাসভবনে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।এর আগে তিনি নগরীর ফাতেমা ক্লিনিকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মহিবুল্লাহ শামীমকে এবং মিস্ত্রিপাড়া খালপাড় রোডের বাসিন্দা ১০ বছর বয়সী ফায়রুজকে তার বাসভবনে দেখতে যান। এ সময় তিনি উভয়ের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের আশু সুস্থতা কামনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ