খুলনা | শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩

দৌলতপুর কল্পতরু মাঠে বৃক্ষরোপণকালে কেডিএ চেয়ারম্যান

নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া পুরোপুরি সবুজ ও পরিবেশবান্ধব করা সম্ভব নয়

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৬ এ.এম | ৩১ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কেবল কংক্রিটের ভবন, চওড়া রাস্তা বা বড় বড় ভৌত অবকাঠামো নির্মাণের কাজই করছে না; খুলনাকে একটি পরিবেশবান্ধব, বাসযোগ্য এবং ‘সবুজ শহর’ (Green City) হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। দৌলতপুরের কল্পতরু পরিত্যক্ত মার্কেটটি অপসারণ করে এই স্থানে জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল এমপি’র সহযোগিতায় ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা রয়েছে কেডিএ’র। প্রধানমন্ত্রী তারেক রহমান অবহেলিত খুলনার সার্বিক উন্নয়নে টেকসই ও সুপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা প্রনয়নের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা বাস্তবায়নে কেডিএ নিরলসভাবে কাজ করছে। তাই শুধু গাছ লাগানোর মতো আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের আগামীর প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ রেখে যাওয়ার অঙ্গীকার। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর কল্পতরু মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খুলনার সর্বস্তরের নাগরিক, যুবসমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি বৃক্ষরোপণের আহŸান জানিয়ে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর যে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন; আসুন, সবাই যার যার বাড়ি, আঙিনা ও ফাঁকা স্থানে অন্তত একটি করে হলেও গাছ রোপন করি। সরকারের পাশাপাশি নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে পুরোপুরি সবুজ ও পরিবেশবান্ধব করা সম্ভব নয়।
পরে বিশিষ্ট সমাজসেবক শামশাদ আতিক কিশোরের অর্থায়নে দরিদ্র্য পরিবারের সেলাই মেশিন ও দর্জি কাজের জন্য কিছু থানকাপড় হস্তান্তর করেন কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা। এরপর সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্কুল মাঠে বৃক্ষরোপণ করেন তিনি। তারপর দৌলতপুর মুহ্সীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বৃৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা।
এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, বিশিষ্ট সমাজসেবক খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মতলুবুর রহমান মিতুল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ