খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩

খুলনায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৬ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

প্রিন্ট

আরও সংবাদ