খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩

১৫নং ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


মহানগর যুবদলের অন্তর্গত খালিশপুর ১৫নং ওয়ার্ড যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করে গাবতলা ও কদমতলা ইউনিট যুবদল। শুক্রবার সন্ধ্যা ৭ টায় খালিশপুর কদমতলা সংলগ্ন দলীয় কার্যালয়ে যুবদল নেতা মোঃ মনির মোল্লার সভাপতিত্বে এবং যুবদল নেতা মোঃ তরিকুল ইসলাম ও মোঃ জুয়েল তালুকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত ১৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ লিটন হাওলাদার লিটু, সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ ফেরদৌস মাতব্বর, যুগ্ম-আহবায়ক আলামিন তালুকদার, শেখ শফিকুল ইসলাম, মোঃ দুলাল হোসেন, বিজয় শীল, এস এম শওকত হোসেন। এছাড়াও গাবতলা ও কদমতলা  ইউনিট যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট

আরও সংবাদ