খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩

সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য ছালামের পিতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মোঃ আঃ ছালামের পিতা শেখ মোখলেছ আলী গতকাল শুক্রবার বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭২ বৎসর। তিনি দুইপুত্র ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা পশ্চিম বানিয়া খামার হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এবং বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। 
শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় করেছেন খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু, সহ সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যনিবাহী পরিষদ।
 

প্রিন্ট

আরও সংবাদ