খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩

রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের বৃক্ষরোপণ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, খুলনার উদ্যোগে নগরীর দক্ষিণ নিরালাস্থ গুলশানবাগ এলাকায় রাস্তার দু’পাশে ১০৫ এর অধিক বৃক্ষরোপণ করা হয়, গতকাল শুক্রবার। রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের সভাপতি এস.এম ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রোটিরি বাংলাদেশের এসিসটেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক কো অর্ডিনেটর রোটাঃ আশিষ দে, রোটাঃ মোল্লা মারুফ রশিদ, ক্লাব এসাইনড এসিসটেন্ট কো অর্ডিনেটর রোটাঃ অরিন্দম দেবনাথ, এসিসটেন্ট কো অর্ডিনেটর রোটাঃ অরিদুল হক প্রিন্স, ফেরদৌসুর রহমান পিয়াস । 
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন খুলনার প্রেসিডেন্ট ইলেক্ট রোঃ ইঞ্জিঃ নাজমুল হুদা, সহ সভাপতি রোটাঃ সরদার আবু তাহের, সাধারণ সম্পাদক রোটাঃ চিশতি মাহমুদ হোসেন, পরিচালক রোটাঃ দেবাশিষ দেবনাথ, রোটাঃ জোবায়রা আফসানা, সার্জেন্ট এট আর্মস রোটাঃ শরীফ ইকবাল হামিদ, রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটনের সভাপতি মাহিন, স্থানীয় জনগনের মধ্যে এড. মনিরুল ইসলাম, জনাব লুৎফর রহমান, জনাব সাহাবুদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ