খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা অঞ্চলের আন্তঃ শাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘খুলনা অঞ্চল আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। খুলনা জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে তানযীমুল উম্মাহর বিভিন্ন শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেয মাওলানা আব্দুল মমিনের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ছিলেন যশোর শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেয মাওলানা আজমল হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল কাফী। এতে খুলনা, যশোর, সাতক্ষীরা ও পিরোজপুর শাখার মোট ১৭৭ জন প্রতিযোগী অংশ নেয়।
তানযীমুল উম্মাহ খুলনা অঞ্চল প্রধান হাফেয মাওলানা আ.খ.ম মাসুম বিল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এড. জাহাঙ্গীর হোসেন হেলাল। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ খুলনা শাখা সমূহের পরিচালনা কমিটির অন্যতম সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক, খুলনা জেনারেল শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আরীফ উল্লাহ, গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোঃ সাইফুল্লাহ, প্রি-হিফয মাদরাসার শাখা প্রধান হাফেয মাওলানা ইমরান খালিদসহ বিভিন্ন শাখার সহকারী প্রধান, আমিনুল হিফয, সহকারী আমিনুল হিফয এবং শিক্ষকমণ্ডলী।
দিনব্যাপী এই হিফয প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং কুরআন শিক্ষার প্রসারে তানযীমুল উম্মাহর ভূমিকা তুলে ধরে অতিথিরা তাঁদের বক্তব্য প্রদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ