খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩

খুলনায় জামায়াতের ভোট কেন্দ্র পরিচালক সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, গণতন্ত্র ও সুশাসনের টেকসই উত্তরণের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সময়ের দাবি অনুযায়ী নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা নিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষা, দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সঙ্গে নিজেদের নিবিড়ভাবে সম্পৃক্ত করেই আগামী স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।  
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম।  মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েব আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, মহানগরী কর্মপরিষদ সদস্য এড. শফিকুল ইসলাম লিটন,  মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা আবু বক্কার সিদ্দিক, মুহাঃ ইকবল হোসেন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মুহাঃ আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ হুসাইন আনসারী, হরিণটানা থানা আমীর মুহাঃ সেলিম বাহার, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক প্রভাবের সুযোগ থাকা উচিত নয়। এ ধরনের প্রভাবমুক্ত নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে কমিশনের নিজস্ব আপত্তি ও সাংবিধানিক অবস্থান আরও দৃঢ়ভাবে প্রকাশ করার আহŸান জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ