খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:১৭ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্র“তি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভ‚মিকা রাখার আহŸান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকান্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি শুক্রবার দুপুরে যশোরের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের কাজের উদ্বোধনকালে একথা বলেন। 
তিনি আরও বলেন, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। একই সঙ্গে কাজের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন থেকে তদারকির আহŸান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপি’র সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক এড. হাজি আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিন কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।

প্রিন্ট

আরও সংবাদ