খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের দেওয়াল ধ্বসে নিহত ১

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৪:০১ পি.এম | ০১ অগাস্ট ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটিক ট্যাংক ধ্বসে আতিয়ার রহমান নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (০১ আগস্ট) গুলিশাখালী ফাযিল মাদ্রাসার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের দেওয়াল ধ্বসে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহত আতিয়ার রহমান যশোর জেলার সদর উপজেলার বদর উদ্দিনের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে এখানে কাজ করছিলেন।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোঃ গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, দুপুরের এক মুহূর্তে নির্মানাধীন সেপটিক ট্যাংকের ভিতরে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। বৃষ্টিতে চারপাশের মাটির চাপে দল ধ্বসে পড়ে। এতে আতিউর রহমান নামে রয়েছে অনেক নিহত হয়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে পাঠানো হবে।

প্রিন্ট

আরও সংবাদ