খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক |
০৪:০৬ পি.এম | ০১ অগাস্ট ২০২৬

 

অবশেষে স্বস্তির খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো লিটন দাসকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পায়ের চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন। দুই ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। এর মধ্যেই এলো সুখবর। প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে উইকেটকিপার ব্যাটার লিটনকে।

জানা গেছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুত সেরে উঠায় শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয়েছে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিমান ধরবেন লিটন।

আজ শনিবার বিসিবি তাদের বিবৃতিতে জানায়, 'বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট।'

'চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।'

প্রিন্ট

আরও সংবাদ