খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

‘নগ্ন ভিডিও’ ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৪ জন কারাগারে

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ০২ অগাস্ট ২০২৬


গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে ‘নগ্ন ভিডিও’ ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলামের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) ও সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি সেই ভিডিও মোবাইলে ধারণ করে বিভিন্ন পর্ন সাইটে বিক্রি করতেন। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নগ্ন ভিডিও তৈরির বিভিন্ন উপকরণ জব্দ এবং চারজনকে আটক করে। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, শনিবার বিকেলে আটকদের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
 

প্রিন্ট

আরও সংবাদ