খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী’ নন, তারা শরণার্থী: শুভেন্দু অধিকারী

খবর প্রতিবেদন |
০১:৫৩ এ.এম | ০২ অগাস্ট ২০২৬


বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান স¤প্রদায়ের মানুষকে কোনোভাবেই ‘অনুপ্রবেশকারী’ হিসেবে গণ্য করা যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার মতে, তারা সবাই আইনি কাঠামোর অধীনে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থী।
শনিবার পশ্চিমবঙ্গে ১৬তম ডিজিটাল জনগণনা (সেন্সাস) প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে এই পার্থক্যের বিষয়টি স্পষ্ট করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের এই পার্থক্য তুলে ধরে শুভেন্দু জানান, কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন বাঁচাতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এই সমস্ত স¤প্রদায়ের শরণার্থীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা যাবে না এবং পুলিশও তাদের কোনো রকম হয়রানি করতে পারবে না।
এর বিপরীতে দেশের অভ্যন্তরে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি ঘোষণা করেন, নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ সতর্কতার সঙ্গে তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
তিনি আরও যোগ করেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণপোষণ বা দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব নয়।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন রক্ষার্থে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া এই বিশেষ সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষদের বিরুদ্ধে কোনো আইনি মামলা করা যাবে না এবং পুলিশও তাদের কোনো হয়রানি করতে পারবে না। তারা প্রত্যেকেই ভারতীয় আইনানুযায়ী সুরক্ষা পাওয়ার অধিকারী।
অন্যদিকে, অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানকারীদের দেখভালের কোনো দায়িত্ব বা নৈতিক বাধ্যবাধকতা সরকারের নেই। নির্দিষ্ট আইনি ও সতর্কতামূলক প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে। 
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রিন্ট

আরও সংবাদ