খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০২ অগাস্ট ২০২৬


ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে। শনিবার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বুলেটপ্র“ফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা এ সহযোগিতার জন্য বিশেষ করে ফ্রি প্রেস আনলিমিটেডকে এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আর্টিকেল ১৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ-এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মোঃ হেদায়েত হোসেন মোল্লা, সমকালের খুলনা ব্যুরো প্রধান হাসান হিমালয়, উষার আলোর নির্বাহী সম্পাদক মোঃ রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা  সভাপতি  দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি  শেখ আবু সাঈদ শুনু।  সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, মাগুরা জেলা জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি স্টার নিউজ-এর জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক: মোঃ আলী আশরাফ, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মেহেরপুর জেলার সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক রাশেদ খানসহ খুলনা বিভাগের bjpc এর ২ শতাধিক স্থায়ী সদস্যদের নিয়ে  খুলনা বিভাগের সাধারণ সভা ও নিরাপত্তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুর, নড়াইল, মংলা, যশোর,ঝিনাইদহ বিভিন্ন জেলার সংগঠনের স্থায়ী সদস্য নেতারাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ