খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

দাকোপে সংসদ সদস্য আমীর এজাজ খান

আগামী প্রজন্মকে পৃথিবীতে বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই

দাকোপ প্রতিনিধি |
০২:০৭ এ.এম | ০২ অগাস্ট ২০২৬


সংসদ সদস্য ও খুলনা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমীর এজাজ খান বলছেন আগামী প্রজন্মকে পৃথিবীতে বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ দেশের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে বৃক্ষ রোপনের ওপর সকলকে গুরুত্ব দিতে হবে। বৃক্ষ রোপণ করে শুধু দায়িত্ব শেষ করা চলবে না বৃক্ষকে লালন পালনও করতে হবে।
তিনি গতকাল শনিবার দুপুর ১২টায় দাকোপ উপজেলা সেমিনার কক্ষে জেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন। বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে পাঁচ বছরে ২৫ কোটি  বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার খুলনা জেলা পরিষদের উদ্যোগে দাকোপ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার ফলজ বৃক্ষের চারা রেপানের উদ্যোগ নিয়েছে। এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষক বাঁচাতে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। আজ তারই উত্তোরসুরি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান “লাগাই গাছ সাজাই দেশ সবার আগে বাংলাদেশ, চেতনাতে ধারণ করাতে হবে। বিএনপি অসহায় গরীব দুঃখী মানুষের সংগঠন, বিএনপি সর্বদা দুস্থ অসহায় মানুষকে স্বাবলম্বী করার পথ দেখায়। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশ গড়তে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি এ সময় দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, দাকোপ-বটিয়াঘাটা উপজেলায় বিএনপি দলীয় কোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজী, মাদক কারবারীর সাথে জড়িত এমন সুুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া এলাকার কোন জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিএনপি দলীয় কোন নেতা-কর্মী যদি শালিশী বা বিচার করেন তাহলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে। 
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান (বাপ্পি), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম শামীম কবীর, সাবেক যুগ্ম-আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা সদস্য জিএম রফিকুল ইসলাম, চালনা পৌরসভার সাবেক আহবায়ক ও আসন্ন চালনা পৌরসভা নির্বাচনে সম্ভব্য মেয়র পদপ্রার্থী শেখ মোজাফ্ফার হোসেন, চালনা পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও আসন্ন চালনা পৌরসভা নির্বাচনে সম্ভব্য মেয়র পদ প্রার্থী মোঃ আল-আমীন সানা, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক দীপক কুমার সরদার, যুগ্ম-আহবায়ক ও আসন্ন পানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদ প্রার্থী এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা যুগ্ম-আহবায়ক ও ইউপি মেম্বর শেখ শহিদুল ইসলাম, গাজী জাহাঙ্গীর আলম, বেনী মধাব বিশ^াস, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, প্রধান শিক্ষক হাশেম আলী শেখ। এ সময় বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ