খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

খালিশপুর নিউজপ্রিন্ট স্কুলে বৃক্ষরোপণকালে কেডিএ চেয়ারম্যান

সুন্দর সবুজ ও বাসযোগ্য খুলনা গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ০২ অগাস্ট ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, সুন্দর, সবুজ ও বাসযোগ্য খুলনা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ তারই এক অনন্য উদাহরণ। বৃক্ষ আমাদের পরম বন্ধু। আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। অথচ নগরায়ন ও আধুনিকতার দোহাই দিয়ে দিন দিন আমরা গাছ কেটে ফেলছি, যা আমাদের জলবায়ু ও পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ পরিবেশের ভারসাম্যহীনতা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
নগর বিএনপি’র সভাপতি আরও বলেন, জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের দিক-নির্দেশনায় আমাদের শিল্পনগরী খুলনাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে কেডিএ নিরলসভাবে কাজ করছে। তবে শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে পুরো শহরকে সবুজ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি বাড়ি এবং প্রতিটি নাগরিকের এগিয়ে আসা প্রয়োজন।
এ সময়ে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক স ম আব্দুর রহমান, মোঃ আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, তাঁতীদলের মহানগর আহবায়ক মোঃ আবু সাইদ শেখ, যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজা, সৈয়দ হুমায়ুন কবির ও সদস্য সচিব এড. আসলাম হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ শাহিনুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম ও সাবেক কাউন্সিলর আফরোজা জামান।
খালিশপুর থানা তাঁতীদলের সভাপতি শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খালিশপুর থানা তাঁতীদল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পারভেজ মোল­া, বারেক হাওলাদার, রাসেল শিকদার, বাবুল ফরাজী, আল আমিন তুহিন, কালাম হোসেন, জাকির হোসেন, ১৫নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মিজানুর রহমান, ১৪নং ওয়ার্ড সভাপতি শেখ আনিসুর রহমান, ১৩নং ওয়ার্ড সভাপতি আব্দুস ছালাম, ১২নং ওয়ার্ড সভাপতি সামসুর রহমান, ১১নং ওয়ার্ড সভাপতি বজলুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ হানিফ শাহ, ১৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, ১১নং সাধারণ সম্পাদক ডাঃ সাঈদুর রহমান, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু হোসেন, নবী হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে, বেলা ১১টার দিকে নগরীর ২২নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ‘রেইন কোর্ট’ বিতরণ করেন কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা। আনোয়ার-রুবি ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ