খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

নগরীতে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক |
০৬:৩৫ পি.এম | ০২ অগাস্ট ২০২৬


নগরীর লবণচরায় অভিযান চালিয়ে তিনজন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। রোববার তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ফজলুল হক সরদারের ছেলে মোঃ ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ জেলার বকুলতলা উপজেলার বাসিন্দা তৌহিদের ছেলে মোঃ সুজন (৩৮) ও বরগুনা জেলার বেতাগি উপজেলার বাসিন্দা আমজাদ বেপারির ছেলে মোঃ নান্না ব্যাপারী (৫৭)।
র‌্যার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানির তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এ সময় নান্না ব্যাপারীর বসতঘর তল­াশি করে সুজন ও ইলিয়াজ সরদারের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও এক লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।
তাদের বিরুদ্ধে মহানগরী ও জেলা খুলনাসহ পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। পরবর্তীতে তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ