খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার এ্যাডহক কমিটি বাতিল

খবর প্রতিবেদন |
০১:৫৮ এ.এম | ০৩ অগাস্ট ২০২৬


দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার এ্যাডহক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রোববার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে বোর্ড।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাইয়ের নির্দেশনার আলোকে এ আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার এ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ এ্যাডহক কমিটিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
এতে আরও বলা হয়, দ্রুত এ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন এ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঘটনার পর স্থানীয় সামাজিক বিচারে বিষয়টির কোনো সমাধান না পেয়ে এবং ছেলের নির্যাতন চরম মাত্রায় পৌঁছালে বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেন এই বৃদ্ধ পিতা।

প্রিন্ট

আরও সংবাদ