খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন

জন্মভিটাকে ‘বিজ্ঞান পর্যটন কেন্দ্র’ ঘোষণার জোরালো দাবি

নিজস্ব প্রতিবেদক ও পাইকগাছা প্রতিনিধি |
০২:১৮ এ.এম | ০৩ অগাস্ট ২০২৬


উপমহাদেশের বিজ্ঞানের মহান পথিকৃৎ, গবেষক ও বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা স্যার আচার্য প্রফুল্ল ¬চন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী তাঁর জন্মভূমি খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার দিনব্যাপী স্মারক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল পিসি রায়ের বাড়ি সংলগ্ন চত্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মেলা, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন বলেন, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। বিদেশে শিক্ষকতা ও গবেষণার সুযোগ থাকলেও তিনি জন্মভূমিকে কখনো ভুলে যাননি এবং ব্যক্তিগত বিলাসিতার চেয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণকে অধিক গুরুত্ব দিয়েছেন। মাতৃভূমির প্রতি তাঁর গভীর ভালোবাসার অন্যতম প্রমাণ হলো ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সুযোগ ছেড়ে দেশে ফিরে আসা।
তিনি আরও বলেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তার যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং জন্মভিটার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। এ কাজে স্থানীয় জনগণকে আওয়াজ তুলতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি পেলে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে দেশ-বিদেশে আরো ব্যাপকভাবে পরিচিত করে তোলা সহজ হবে।
জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে ও এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া ও প্রভাষক লৎফা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, প্রতœতত্ত¡ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোঃ মহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আমির হামজা, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোমিন সানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমীন, পাইকগাছা বিএনপি’র আহবায়ক ড. আব্দুল মজিদ, পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, রাড়–লী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, পিসি রায় স্মৃতি সংসদের সহ-সভাপতি ড. মোঃ হারুন-অর-রশিদ, ভূবন মোহিনী, পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী,  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার রায় ও অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী পাইকগাছা উজেলা প্রশাসন ও রাড়–লী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজক। 
অনুষ্ঠানে জন্মভিটা কেন্দ্রিক নানা সামাজিক ও আঞ্চলিক দাবি তুলে ধরা হয়। বক্তাগণ রাড়ুলী গ্রামকে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক পর্যটন ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে পিসি রায়ের নামে আন্তর্জাতিক মানের বিজ্ঞান জাদুঘর ও গবেষণাকেন্দ্র স্থাপনের আহŸান জানানো হয়। একই সাথে স্যার পিসি রায়ের মায়ের নামে প্রতিষ্ঠিত উপমহাদেশের দ্বিতীয় ও দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভূবন মোহিনী বালিকা বিদ্যালয় দ্রুত সরকারি করার জোর দাবি জানান স্থানীয় বাসিন্দা ও বক্তারা।
অতিথিরা পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ