খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

‘জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান’ শীর্ষক আলোচনা সভা

ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকদের অবদান ও আত্মত্যাগ কোনো অংশে কম ছিল না : মাহফুজুর

খবর বিজ্ঞপ্তি |
০২:১৯ এ.এম | ০৩ অগাস্ট ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেই দেশ স্বাধীন হয়েছে; অথচ ৫৫ বছর পরও সেই একই বৈষম্যের কারণে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকদের অবদান ও আত্মত্যাগ কোনো অংশে কম ছিল না। অথচ আজ পর্যন্ত শ্রমিকদের সেই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হয়নি। আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না। 
গতকাল রোববার সকালে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সকল শ্রেণি পেশার শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান, বন্ধকৃত সকল কলকারখানা চালু এবং জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নগরীর খালিশপুর বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ সাইফুজ্জামানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খান গোলাম রসুল, দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ হুসাইন আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরাফাত হোসেন মিলন। এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সভাপতি আব্দুল ওয়াহেদ, বিআরইএল সভাপতি সাইফুল ইসলাম, দৌলতপুর থানা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুনায়েদ, খুলনা সদর থানা সহ-সভাপতি নাসির উদ্দিন, মুরাদ সোহাগ, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক নুরুল হক, আড়ংঘাটা থানা সভাপতি শাহিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন তপু, হরিণটানা থানা সভাপতি হেলাল উদ্দিন, বিআরইএল সভাপতি সাইফুল ইসলাম, পরিবহন শাখার সভাপতি কামাল হোসেন, খুলনা সদর থানা ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন সভাপতি আলী হায়দার নিরু, শ্রমিক নেতা মুজাহিদুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম, মাসুম, আবদুল কাদের ও দবির উদ্দিন প্রমুখ। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ