খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা থানায় আত্মসমর্পণ স্বামী

নড়াইল প্রতিনিধি |
০২:২০ এ.এম | ০৩ অগাস্ট ২০২৬


নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রী জেসমিন খানমকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। রোববার  দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন খানম করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে এবং একই গ্রামের মমরেজ শেখের ছেলে জসিম শেখের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম শেখ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা জেসমিনকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার তদন্ত পরিদর্শক (ওসি তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার পর অভিযুক্ত জসিম শেখ নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ