খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনা বৃক্ষমেলা দর্শনার্থীদের নজর কেড়েছে কাঠ গোলাপ ফুল গাছ

আল মাহমুদ প্রিন্স |
০২:২২ এ.এম | ০৩ অগাস্ট ২০২৬


খুলনা সার্কিট হাউস মাঠে জমে উঠেছে মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের এবার নজর কেড়েছে কাঠগোলাপ ফুল গাছ। বন কন্যা নার্সারী স্টলের সামনে টবে রাখা হয়েছে এ ফুলগাছগুলো। স্টলের সামনে যারা আসছেন তাদের মধ্যে অনেকেই দৃষ্টিনন্দন এ শে^ত বা সাদা রঙের ফুল দেখে দাঁড়ি কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন আবার কেউ তার প্রিয়জনকে নিয়ে সেল্ফীও তুলছেন। ফুল গাছটির দাম চাওয়া হয়েছে দুই হাজার টাকা।   
সরেজমিন ও তথ্যানুসন্ধানে জানা গেছে, কাঠগোলাপ ফুল গাছের আসল জন্মস্থান মেক্সিকো, মধ্য আমেরিকা ও ভেনেজুয়েলা। ফরাসি উদ্ভিদবিজ্ঞানী চার্লস প্লামিরিয়ার নামানুসারে এর বৈজ্ঞানিক নাম রাখা হয়। ঔপনিবেশিক আমলে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে। ফ্রেঞ্চ মিশনারি ও উদ্ভিদবিদ চার্লস প্লামিয়ারের নামানুসারে এর গণ নাম রাখা হয় কাঠগোলাপ। অ্যাপোসিনেসি পরিবারের একটি বহুবর্ষজীবী, সুগন্ধযুক্ত সপুষ্পক গুল্ম বা ছোট আকৃতির বৃক্ষজাতীয় উদ্ভিদ। এটি সাধারণত ক্রান্তীয় ও উষ্ণ অঞ্চলে জন্মে থাকে। 
কাঠগোলাপ ফুল গাছ অ্যাপোসাইনেসি গোত্রের অন্তর্গত। এ গাছ মূলত বাগান সাজাতে, সুগন্ধি তৈরিতে এবং আয়ুর্বেদ ঔষধি কাজে ব্যবহৃত হয়। এর মূল ব্যবহার হলো বাড়ির আঙিনায় শোভা বর্ধন, সুবাসিত ফুল দিয়ে ঘর সাজানো এবং ভেষজ চিকিৎসা। বাংলাদেশে কাঠগোলাপ (Plumeria) ফুল গাছের দাম সাধারণত আকার, জাত ও বয়সভেদে ১৫০ টাকা থেকে দেড় হাজার টাকা বা তার বেশি হয়ে থাকে। 
বন কন্যা নার্সারী স্টল মালিক মোঃ সোহাগ শেখ বলেন, এ ফুল গাছ বাগান সাজাতে, সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়।   
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ। গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা ১১ আগস্ট পর্যন্ত চলবে।
মেলায় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোঃ জাকির হোসেন বলেন, গত শনিবার পর্যন্ত ৭৪ লাখ ১৬ হাজার ৮২০ টাকার চারা বিক্রি হয়েছে।  
 

প্রিন্ট

আরও সংবাদ