খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

খুলনা উন্নয়ন কমিটির ফুলেল শুভেচ্ছায় বিসিবি পরিচালক তুহিন

খুলনা বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিক মানের গড়ে তুলতে ১৩৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী

খবর বিজ্ঞপ্তি |
০২:২২ এ.এম | ০৩ অগাস্ট ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য মতবিনিময় ও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন খুলনা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি অব্যবস্থাপনায় করুণ দশার মধ্যে পড়ে রয়েছে। দীর্ঘদিন এই স্টেডিয়াম অব্যবহৃত ও জরাজীর্ণ হয়ে পড়ে থাকায় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা হারিয়েছে। আমরা আপনার নিকট আশা করি আপনার নেতৃত্বে এই বিভাগীয় স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মাধ্যমে খুলনাবাসীসহ ক্রীড়ামোদিদের প্রত্যাশা পূরণ করবেন। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বিসিবি পরিচালক হিসেবে তাঁর সাফল্য কামনা করেন।
এসময় বিসিবি পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কারসহ আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার জন্য ১৩৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমি আশা করি আগামী বছর থেকে বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে আমি আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো। খুলনার উন্নয়নে বন্ধ শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থার সৃষ্টি এবং যেসকল প্রকল্প অসমাপ্ত আছে সে সমস্ত প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন কমিটির আন্দোলন সংগ্রামে আমি পাশে থেকে কাজ করে যাবো। তিনি তার দায়িত্ব পালনকালে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন।
সৌজন্য মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হায়দার আলী, মৎস্য ও বন বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, এড. এস এম মারুফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি ও কেএম হুমায়ুন কবীর, ক্রীড়া সংগঠক একরামুল কবীর মিল্টন, মোঃ আজিম উর রহমান মুরাদ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ