খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

নতুন বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে কেডিএ চেয়ারম্যান

কেডিএ রূপসা নতুন বাজারে বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে খুব শিগগিরই সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ০৩ অগাস্ট ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, এটি এই অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটান। ব্যবসা টিকিয়ে রাখা, একে আরও গতিশীল করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে কেডিএ রূপসা নতুন বাজার কেন্দ্রিক একটি বহুমাত্রিক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কেডিএ খুলনা অঞ্চলে বিশেষ করে মহানগরীর সুশৃঙ্খল উন্নয়ন এবং বাণিজ্যিক স¤প্রসারণের পক্ষে কাজ করছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় কেডিএ’র সম্মেলন কক্ষে কেডিএ রূপসা নতুন বাজার দোকান মালিক এ্যাসোসিয়েশন এবং খুলনা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপি’র সভাপতি বলেন, কেডিএ রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসা বান্ধব পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নিয়েছি। বাজারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে আকর্ষণীয় একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে খুব শিগগিরই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি।
অন্য প্রসঙ্গে তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা বা জবর দখলের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে ফুটপাত, কেডিএ’র জায়গা বা অন্যের জায়গা দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করা থেকে বিরত থাকার আহŸান জানিয়েছেন তিনি।
এ সময়ে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মোঃ ইকবাল হোসেন (উপ-সচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চঃ দঃ) কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, উপ-পরিচালক (প্রশাসন চলতি) মোঃ ইজাদুর রহমান, কেডিএ রূপসা নতুন বাজার মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম নুরুল আলম দীপু, খুলনা চিংড়ি বণিক সমিতি'র সভাপতি এস এম নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মঞ্জির, সহ-সভাপতি এস এম মনোয়ার হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম কাগজী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শাহজাহান শেখ, এস এম মতিয়ার রহমান মতি, মোঃ নজরুল ইসলাম, হাজরা আব্দুর রাজ্জাক, মোঃ কামরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, এস এম নুরুজ্জামান বিপ্লব, শেখ অলিউর রহমান ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ