খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

আম্পায়ার সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক |
০৫:১৩ পি.এম | ০৩ অগাস্ট ২০২৬

 

ঘটনার সূত্রপাত গেল বছর ঢাকা লিগ চলাকালীন সময়ে। গত বছরের ২১ এপ্রিল বিসিবির চুক্তি থেকে সরে যেতে পদত্যাগপত্র দিয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যদিও তার সেই পদত্যাগপত্র সে সময় গ্রহণ করেনি বিসিবি।

এরপর গেল এক বছল ধরে নিয়মিত বেতনও পেয়েছেন। গত এপ্রিলে কার্যকর করা হয় আম্পায়ার সৈকতের সেই পদত্যাগ। বিশ্বস্ত একটি সূত্র থেকে এমনটি জানা গিয়েছে।

আম্পায়ার্স বিভাগের একজন কর্মকর্তাও জানালেন, তিনিও এমনটি শুনেছেন তবে নিশ্চিত নন।

জানা গিয়েছে সৈকত নিজেও আর চুক্তিতে থাকতে ইচ্ছুক না। তবে দেশে আম্পায়ারিং করতে চান নিয়মিত। বর্তমানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 

প্রিন্ট

আরও সংবাদ