খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

বটিয়াঘাটা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নয়নমূলক ক্রীড়া সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ০৪ অগাস্ট ২০২৬


বটিয়াঘাটা থানা হেড কোয়াটার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নয়নমূলক ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সাবেক সাভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন এবং বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত টিকাদার, বিএনপি নেতা সেলিম মোল­া, টুটুল গোলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উন্নয়নমূলক ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত করবে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ