খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ জেলা বিএনপি’র আহবায়কের

বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আবেদন জেলা বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:০৮ এ.এম | ০৪ অগাস্ট ২০২৬


বাগেরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ শুরু হয়েছে। পূর্বঘোষিত প্রতিশ্র“তি অনুযায়ী বিষয়টি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বলে জেলাবাসী আশাবাদ ব্যক্ত করেন। সোমবার বিকেল ৩টায় রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল-এর সাথে তার দপ্তরে সাক্ষাৎ করেন জেলা বিএনপি’র আহŸায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। এ সময় বাগেরহাটবাসীর পক্ষ থেকে জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন পেশ করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ মিজানুর রহমান এবং মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. মোঃ মেহেদী হাসান।
জানা গেছে, বাগেরহাটে উন্নত চিকিৎসা সুবিধার ঘাটতি দীর্ঘদিনের।একটি মেডিকেল কলেজ স্থাপিত হলে জেলার সাধারণ মানুষ সহজেই মানসম্মত চিকিৎসা সেবা পাবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
জেলা বিএনপি’র আহবায়ক তালিম বলেন, “বাগেরহাটবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেবেন।”
এদিকে, এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাগেরহাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের বিশ্বাস, এই প্রচেষ্টা সফল হলে বহুদিনের স্বপ্ন পূরণ হবে এবং স্বাস্থ্যখাতে এক নতুন দিগন্তের সূচনা হবে।

প্রিন্ট

আরও সংবাদ