খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে নগর ছাত্রশিবিরের সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ০৪ অগাস্ট ২০২৬


জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে মহানগর ছাত্রশিবির আয়োজিত ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল অধিকার, ন্যায়বিচার, জবাবদিহি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনের শাসন ও জনগণের অধিকার নিশ্চিত করে ন্যায়-ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্যদিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।’ জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে, গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে মহানগর ছাত্রশিবির এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজক।
গতকাল সোমবার বিকেল ৫টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়। নগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম।  নগর ছাত্রশিবিরের সক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরাফাত হোসেন মিলন।
মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে আহমেদ সালেহীন, কামরুল হাসান, এস এম বেলাল হোসেন, আব্দুর রশিদ, ফারহান তূর্য, ইমরানুল হক, সেলিম হোসেন, আদনান মল্লিক যুবরাজ, হযরত আলী, হাফেজ মহিব্বুল্লাহ, হাবিবুল্লাহ রাজু, হাফেজ নাঈম হোসাইন, হামজা, মোস্তফা কামাল, শিবলুর রহমান, এহসানুল মাহবুব সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ