খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

কুয়েট শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ০৪ অগাস্ট ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট’র আইইএম বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মোঃ তাসরীব আহমেদ মাহিন (রোল নং: ২০১১০১৫) গত ২ আগস্ট সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাসের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। সহপাঠীরা দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী এবং স্বজনরা তাকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 
নিখোঁজ তাসরীব আহমেদ মাহিন ফজলুল হক হলের আবাসিক ছাত্র, তার পিতা. মোঃ মোখলেছুর রহমান ও মাতা: তাসরিন আক্তার। নিখোঁজ শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮১০-৫১৯২৩৯। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহপূর্বক নিম্নোক্ত নম্বরগুলোর যেকোনো একটিতে দ্রæত যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ : পরিচালক (ছাত্র কল্যাণ), কুয়েট (প্রফেসর ড. মোঃ হাসান আলী): ০১৬৪৩-৭৬৩৩২৫ এবং নিখোঁজ শিক্ষার্থীর পিতা (মোঃ মোখলেছুর রহমান): ০১৭১২-২৭৬৬৯৮।
 

প্রিন্ট

আরও সংবাদ