খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

নগরীতে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে আটক তরুণ-তরুণীকে ৭ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ০৪ অগাস্ট ২০২৬


নগরীর স্যার ইকবাল রোডস্থ এলাকার একটি আবাসিক ভবনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে তরুণ-তররুণীকে আটক করে সদর থানা পুলিশ। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরে তাদের সাত দিনের জেল দিয়েছেন। আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।  
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবনটিতে বহিরাগতদের যাতায়াত ছিলো। সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবনে অভিযান চালিয়ে যশোর জেলার নওয়াপাড়ার বাসিন্দা রিমা নামের তরুণী ও নগরীর বানিয়াখামার এলাকার বাসিন্দা আনিসুর রহমানের ছেলে জান্নাতুন নূর নামের তরুণকে আটক করে। 
সদর থানার এস আই মোঃ আশরাফ হোসেন জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে সাত দিনের জেল দিয়েছেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ