খুলনা | শনিবার | ০৮ অগাস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩

কেডিএ’র সচিব হলেন সৈয়দ ফারুক আহম্মদ

খবর বিজ্ঞপ্তি |
১১:১৭ পি.এম | ০৪ অগাস্ট ২০২৬


রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ ফারুক আহম্মদকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র সচিব নিযুক্ত করেছে সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

রেলপথ মন্ত্রণালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যত্থায় ১০ আগস্ট অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিক অবমুক্ত বলে গন্য হবেন।

প্রসঙ্গত্ব, ২৩ জুলাই জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি’র সাথে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করে কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা দীর্ঘদিনের অচল অবস্থার অবসানে সচিব চেয়েছিলেন। নতুন সচিব নিয়োগের ফলে কেডিএ’র কার্যক্রম আরও তরান্বিত হবে।।

প্রিন্ট

আরও সংবাদ