খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে

সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৭ এ.এম | ০৫ অগাস্ট ২০২৬


সাতক্ষীরা শহরের সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১টার দিকে হাসপাতালের নিচতলার বেসমেন্ডে রাখা অক্সিজেন সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে হাসপাতাল থেকে সব রোগীদের নিরাপদে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বেলা ১টার দিকে ব্লিস হাসপাতাল ভবনের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেলে রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতলে ভর্তি রোগী ও তাদের স্বজন এবং হাসপাতালের কর্মীরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে থাকেন। দ্রুত হাসপাতল থেকে বের হতে গিয়ে আগুনে নারী, শিশু ও বয়স্ক রোগীসহ বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চালানো হয়। এসময় ব্লিস হাসপাতাল থেকে রোগীদের দ্রুত উদ্ধার করে এ্যাম্বুলেন্সে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতলসহ শহরের বিভিন্ন বেরসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য জেলার সব এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল ইউনিটকে ঘটনাস্থলে আনা হয়। একই সাথে জেলা সদরের সব পুলিশ স্টেশনে কর্মরতদের উদ্ধার অভিযানে অংশ নিতে নিদের্শন দেন পুলিশ সুপার। 
হাসপাতালের পরিচালক আবুল হাসান জানান, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দ্রুত বের করে আনার ব্যবস্থা করা হয়। হাসপাতালের নিচতলার বেসমেন্ডে রাখা অক্সিজেন সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান (বিএফএম) জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা নিরলসভাবে কাজ করেছেন। মোটামুটি ভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তদন্তের মাধ্যমে এর উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর পাশপাশি জেলার পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে এবং রোগীদের উদ্ধার অভিযানে নিরলসভাবে চেষ্টা চালায়। বর্তমানে ব্লিস হাসপাতলের আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। হাসপাতল কর্তৃপক্ষকে হাসপাতালের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ