খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

রূপসায় আজিজুল বারী হেলাল

একটি শান্তিপূর্ণ, নিরাপদ, আধুনিক ও মডেল রূপসা গড়ে তোলাই আমাদের লক্ষ্য

রূপসা প্রতিনিধি |
০২:২৮ এ.এম | ০৫ অগাস্ট ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন মানুষের উন্নয়ন করতে হলে সর্বপ্রথম সমাজে শান্তি, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস ও হামলার মতো ঘটনা চলতে থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। গুটি কয়েক সন্ত্রাসীর কারণে রূপসাকে অশান্ত হতে দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। তাই রূপসায় কোনো সন্ত্রাসী-চাঁদাবাজি বরদাশত করা হবে না। মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাদের কঠোর জবাবদিহিতা করতে হবে। জনগণের শান্তি ও নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, আধুনিক ও মডেল রূপসা গড়ে তোলাই আমাদের সকলের লক্ষ্য।
তিনি গতকাল মঙ্গলবার দিনব্যাপী রূপসা উপজেলার বিভিন্ন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে ও নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর ভেড়িবাঁধ পরিদর্শন এবং জিও ব্যাগের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, খুলনা-৪ আসনের বিভিন্ন এলাকায় নদীভাঙনসহ দীর্ঘদিনের নানা সমস্যা রয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং টেকসই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নদী ভাঙনের কারণে অনেক পরিবার তাদের বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তাই নদী ভাঙন প্রতিরোধে শুধু সাময়িক নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
বিকেলে তিনি খুলনা জেলা পরিষদের উদ্যোগে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। গাছের চারা বিতরণকালে এমপি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। অর্থাৎ লক্ষ্য প্রতি বছর অন্তত ৫ কোটি গাছ লাগানো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, প্রতিটি গাছকে সন্তানের মতো যতœ নিয়ে বড় করতে হবে। রূপসাকে সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
খুলনা জেলা পরিষদের আয়োজনে ও রূপসা উপজেলা পরিষদের সহযোগিতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজজাক মীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহা আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা সদস্য আছাফুর রহমান।
এর আগে সংসদ সদস্য হেলাল নৈহাটি ইউনিয়নের বাগমারা শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য বিদ্যালয়ের রেহেনা ইশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মোঃ দিদারুল ইসলাম। 
এছাড়া এমপি আজিজুল বারী হেলাল দুপুরে টায় নৈহাটি ইউনিয়নের তালিমপুর ফাতেমা তুজজোহরা মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার উপদেষ্টা ও সমাজসেবক শাহ আব্দুল হাই। 
এছাড়া বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, আশরাফুল আলম নান্নু, আনিসুর রহমান বিশ্বাস, রূপসা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, মমিনুর রহমান সাগর, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রয়েল আজম, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা এস এম আঃ মালেক, মহিউদ্দীন মিন্টু, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, জিয়াউল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, মনিরা বেগম, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান বিপ্লব, মাদ্রাসার গভর্নিং বডির সাধারণ সম্পাদক  মাওঃ মামুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, শামীম হাসান, খান আলিম হাসান, জহিরুল হক শারাদ, খান ওলিয়ার রহমান, মিজানুর রহমান, শাহজামান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, বশির হায়দার পল্টু, সাইফুল মোল্লা, রাজু দাস, নাঈম আহম্মেদ, রাজন শেখ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ