খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

নগরীতে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবককে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |
০২:৩২ এ.এম | ০৫ অগাস্ট ২০২৬


নগরীর সদর থানাধীন দোলখোলা মতলেব এর মোড়ে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক (২৬) নামের  এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত হককে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আব্দুল হক মিস্ত্রিপাড়া খালপাড় রোডের মাছ ব্যবসায়ী ঝান্টুর ছেলে।     
আহত আব্দুল হকের পিতা ঝান্টু মুঠোফোনে জানান, ভোর ৪টার দিকে বাসা থেকে এসে মতলেব এর মোড়ে এসে দাঁড়ায় আব্দুল হক। রূপসা পাইকারি মাছ বাজারে যাওয়ার কথা ছিল তার। এ সময় একটি মোটরসাইকেলে ৩ জন এসে হককে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পাশের বুকে বিদ্ধ হয়। সে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও জানান, মিস্ত্রিপাড়া রোডের মাদক কারবারি রুবেলসহ ৩ জন এসে হককে গুলি করে পালিয়ে যায়। 

প্রিন্ট

আরও সংবাদ