খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার খুলনা ওয়াসার বোর্ড সদস্য, অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৩ এ.এম | ০৫ অগাস্ট ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ সাংবাদ কল্যাণ ট্রাস্ট্রের খুলনা জেলা সদস্য আতিয়ার পারভেজ খুলনা ওয়াসা বোর্ড সদস্য হিসাবে নিয়োগ দিয়েছেন সরকার। তাকে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিত্বকারী হিসাবে এ নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা)। মঙ্গলবার বিভাগের সহকারী সচিব মোছাঃ শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। 
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান যুক্ত বিবৃতিতে নির্বাচিত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে নেতৃবৃন্দ আতিয়ার পারভেজকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে খুলনা ওয়াসা বোর্ড আরো গতিশীল হবে। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

প্রিন্ট

আরও সংবাদ