খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

খুলনায় শেষ মুহূর্তে জমেছে বৃক্ষমেলা, বাড়ছে দর্শনার্থী, দৃষ্টি কেড়েছে জিনিয়া পাম্প গাছ

আল মাহমুদ প্রিন্স |
০২:৩৫ এ.এম | ০৫ অগাস্ট ২০২৬


খুলনা সার্কিট হাউস মাঠে জমে উঠেছে মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের এবার নজর কেড়েছে জিনিয়া পাম্প গাছ। গাছটি দেখার জন্য মেলায় রূপালী নার্সারী স্টলে এসে ভীড় জমিয়েছিলেন অনেকেই। গাছটির দামও চাওয়া হয়েছে হাজার টাকা। 
সরেজমিন ও তথ্যানুসন্ধানে জানা গেছে, জিনিয়া বা পাম্প ফুল গাছ মূলত মেক্সিকোর এক বুনো ফুল, যা অ্যাস্টারেসি (Asteraceae) পরিবারের অন্তর্ভূক্ত। এটি ১৮ শতকে ইউরোপে পৌঁছায় এবং জার্মান উদ্ভিদবিদ জোহান গটফ্রিড জিন-এর নামানুসারে এর নামকরণ করা হয়। পম্পম বা বল আকৃতির ফুলগুলোর কারণে একে অনেক সময় পাম্প ফুল বলা হয়। মেক্সিকোর উষ্ণ অঞ্চলে জিনিয়া গাছ প্রথম বুনো ফুল হিসেবে জন্মাত। ১৬ শতকে স্প্যানিশ অভিযাত্রীরা মেক্সিকোতে এই ফুল প্রথম দেখতে পান। জিনিয়া পাম্প (আসলে এটি পাম বা চষধস জাতীয় একটি গাছ, যা ভুলবশত ‘পাম্প’ বলা হয়) মূলত বাড়ির ছাদ, আঙিনা, বাগান ও ঘরের ভেতর সৌন্দর্য বর্ধন বা শোভা বাড়ানোর কাজে লাগে। বাড়ি ও অফিসের সৌন্দর্য বাড়ানো ছাদবাগান বা ইনডোর প্ল্যান্ট হিসেবে সাজানোলন বা পার্কের পরিবেশ আকর্ষণীয় করা জিনিয়া প্লাম (Zennia Plam) দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং এর পাতাগুলো দেখতে কৃত্রিম প্লাস্টিকের মত নিখুঁত ও সুন্দর লাগে। এটি বাড়ির ড্রয়িং রুম, বারান্দা, ছাদবাগান এবং ল্যান্ডস্কেপিংয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য একটি জনপ্রিয় উদ্ভিদ। এই জাতীয় পাম গাছ কম আলোতেও মানিয়ে নিতে পারে, তাই ঘরের ভেতরে (ইনডোর) এবং বাগানের খোলা জায়গায় (আউটডোর) সমানভাবে রাখা যায়। গাছটির অতিরিক্ত যতেœর প্রয়োজন হয় না এবং এটি দীর্ঘ সময় সজীব ও সুন্দর থাকে।  
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং পশ্চিম বন বিভাগ। গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা ১১ আগস্ট পর্যন্ত চলবে।
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোঃ জাকির হোসেন বলেন, শেষ মুহুর্তে মেলা জমে উঠেছে। ক্রেতা ও বক্ষপ্রেমিদের উপস্থিতিও বেড়েছে। তিনি বলেন, মেলা সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে। 

প্রিন্ট

আরও সংবাদ