খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৬ এ.এম | ০৫ অগাস্ট ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিধায় মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি।  কেননা মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে। মা ও শিশুরা সুরক্ষিত থাকে। 
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ১৫নং ওয়ার্ডের খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দাতা সংস্থা ইউএনডিপি’র অর্থায়নে এবং এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায় এ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশাসক নগরীর ১০, ১১, ১২, ১৩ ও ১৫নং ওয়ার্ডের ২৬৮টি পরিবারের প্রত্যেককে পুষ্টিকর খাদ্য হিসেবে ৩০টি ডিমসহ ডাল ও ভোজ্যতেল বিতরণ করেন। পরে তিনি ২৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮, ২০ ও ২৫নং ওয়ার্ডের ১৩৫টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রশাসক শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপশি, শিশুদের হাত ধোয়া, নিজে এবং নিজের চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বিস্তার লাভ করছে। মশাবাহিত এ রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে নিজ নিজ বাড়ির আশেপাশে পানি জমে না থাকে এবং শিশুদের যেন মশায় আক্রমণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য মায়েদের প্রতি আহŸান জানান।
পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র ১৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ ইমরুল হাসান টিটো এবং ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক হিল্টন, শামসুর রহমান ও আব্দুর রহমান ডিনু। অন্যান্যের মধ্যে কমিউনিটি ভলেন্টিয়ার রাজিয়া সুলতানা, সুরাইয়া খান, জেসমিন নাহার, কেয়া সুলতানা, লিপি আক্তার, রেশমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলেন্টিয়ার শিউলি মোর্শেদা।
সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগরীর বসুপাড়া এতিমখানা মোড়, বানরগাতি মোড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, হাজী ইসমাইল রোডসহ লিংক রোড, শতরূপার মোড়, বকুল বাগান ও বানরগাতি খ্রিস্টানপাড়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বয়রা শ্মশানঘাট ব্রিজ সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশ^ বন্ধু দিবস-২০২৬ পালন উপলক্ষে খুলনা ফ্রেন্ডশিপ ক্লাব এ কর্মসূচির আয়োজন করে। ‘‘বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে গ্রীণ সিটি-ক্লীন সিটি গড়ার লক্ষ্যে নিয়ে সংগঠনটি এ কর্মসূচি বাস্তবায়ন করছে। ক্লাবের সভাপতি শ্যামল কুমার রায়, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী ভ‚ঁইয়া, সমাজসেবক শেখ জামিরুল ইসলাম জামিল, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ