খুলনা | বৃহস্পতিবার | ০৬ অগাস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩

রগ কেটে ইতিহাস তৈরি করুন- শিবিরের উদ্দেশে গকসু এজিএস

খবর প্রতিবেদন |
০২:১৪ পি.এম | ০৫ অগাস্ট ২০২৬

 

‘‌‌রগ কেটে ইতিহাস তৈরি’ করতে ইসলামী ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন।

ফেসবুক দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘সংসদে বিএনপির সাথে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সাথে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি।’

‘হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে, গোড়ালি কাটতে পারে, মাথা ফাটাতে পারে। আর আপনারা সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিলই করে গেলেন। ৯০ এর দশকে শিবিরের উপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন। আপনারা এতো আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কি করবেন, তারা তো ঠিকই আইন কে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে প্রতিনিয়ত।’

শেষে তিনি লেখেন, ‘তোমাকে আবার জেগে উঠতে হবে, হে #শিবির_ক্যাডার_নাসির, দেখো পুনরায় নব্যসন্ত্রাস এর উত্থান হয়েছে।’

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। মো. মোশারফর হোসেন নামে এক ব্যক্তি লিখেছেন, ‘এমন নেতৃত্ব বাংলাদেশ ধ্বংস করবে।’

গকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল থেকে এজিএস পদে নির্বাচিত হন সামিউল হাসান শোভন। পোস্টের বিষয়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, পোস্টটি তিনি নিজেই দিয়েছেন। তবে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় বা ছাত্র সংসদের কোনো সম্পর্ক নেই।

এটি জাতীয় সংসদ ও দেশের বিভিন্ন ক্যাম্পাসের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লেখা ব্যক্তিগত মন্তব্য বলে জানান তিনি।

এদিকে এই স্ট্যাটাসের বিষয়ে গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান গণমাধ্যমকে বলেছেন, ‘ছাত্র সংসদের কোনো ব্যক্তির ব্যক্তিগত বক্তব্যের দায়ভার ছাত্র সংসদ নেবে না। দায়িত্বশীল অবস্থানে থাকলে তার প্রতিফলন কথাবার্তাতেও থাকা উচিত। ব্যক্তিগত অনুভূতির চেয়ে দায়িত্ববোধকে প্রাধান্য দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।’

গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নির্জন বলেছেন, ‘শিবির সহিংসতার হুমকি দিয়ে সন্ত্রাসী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা

প্রিন্ট

আরও সংবাদ