খুলনা | বৃহস্পতিবার | ০৬ অগাস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ

খবর প্রতিবেদন |
০২:২৪ পি.এম | ০৫ অগাস্ট ২০২৬


এবার ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে উত্তেজনা। ‘জুলাই গণঅভ্যুত্থান’ কর্মসূচি ঘিরে আজ দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। আহত দুইপক্ষের অন্তত ১০ জন- দাবি তাদের। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ ব্যানারে বের করা মিছিল ঘিরে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যালিতে ‘বহিরাগতদের উপস্থিতি’ নিয়ে দুইপক্ষের মধ্যে প্রথমে তর্ক ও পরে সংঘর্ষ হয়। কয়েক দফায় হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

লাঠিতে পতাকা বেঁধে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে শিবির- এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদের। তিনি দাবি করেন, ‘বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করায় শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। এতে আমাদের ৫ থেকে ৬ নেতাকর্মী আহত হয়েছেন।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবুর অভিযোগ, ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৫ জনের মতো নেতাকর্মী আহত হয়েছে।’ 

প্রিন্ট

আরও সংবাদ