খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩

চিতলমারীতে জুলাই শহীদ সাব্বির ও জসিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

চিতলমারী প্রতিনিধি |
০২:৩৪ পি.এম | ০৫ অগাস্ট ২০২৬


জুলাই গণ-অভ্যুত্থানে নিহত বাগেরহাটের চিতলমারীর শহীদ সাব্বির ইসলাম সাকিব ও শহীদ জসিম ফকিরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে তাঁদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার হিজলা গ্রামে শহীদ সাব্বিরের সামাধিতে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র শহীদ চিংগড়ী গ্রামে শহীদ জসিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তাঁদের সাথে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান, শহীদ সাব্বিরে পিতা মোঃ শহীদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ, থানার এসআই আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী ও সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক বিশেষ মোনাজাতের আয়েজন করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ