খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩

রামপালে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০৪:২২ পি.এম | ০৫ অগাস্ট ২০২৬


যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রামপালে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের অবদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ