খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় মতবিনিময় সভা

খবর প্রতিবেদন |
০১:০০ পি.এম | ০৬ অগাস্ট ২০২৬

 

খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেড আর এফ’র বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় খুলনা ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কিভাবে সাংগঠনিক কাযক্রম বৃদ্ধি, দারিদ্র বিমোচনে আরও বেশি ভূমিকা রাখা, স্বাস্থ্য সেবা তৃনমূলে পৌছে দেয়া ও শিক্ষার মান উন্নয়ন করা যায় সে ব্যাপারে মতামত তুলে ধরেন সদস্যরা।

জেড আর এফ’র উপদেষ্টা ডা. এ এস হায়দার পারভেজের সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংগঠনটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. মো. রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। শুরু থেকেই লক্ষ্য ছিল দেশের উন্নয়নে কাযকরী ভূমিকা রাখা। আওয়ামী লীগের আমলে কঠোর পরিস্থিতির মধ্যেও কাজ করে গেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

প্রিন্ট

আরও সংবাদ