খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক |
০৫:২৩ পি.এম | ০৬ অগাস্ট ২০২৬

 

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে এবং আরও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। বুধবার সান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলোক কাপ রিজিওনাল টুর্নামেন্টের একটি ম্যাচের সময় এ দুর্ঘটনা ঘটে।

থাই সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে গালফ নিউজ জানিয়েছে, ম্যাচ চলাকালে স্টেডিয়ামে প্রবল বৃষ্টি হচ্ছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ বজ্রপাত হলে ২৪ বছর বয়সি খেলোয়াড় সাফওয়ান আওয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বজ্রপাতে আহত হওয়াদের মধ্যে একজন মালয়েশিয়ার খেলোয়াড়ও রয়েছেন। আহতদের অনেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আয়োজকরা।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে থাইল্যান্ডে বজ্রপাত একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। তাই বৃষ্টির সময় অপ্রয়োজনে খোলা স্থানে না থাকার জন্য দেশটির সরকার নিয়মিতভাবে জনসাধারণকে সতর্ক করে থাকে।

প্রিন্ট

আরও সংবাদ