খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

অনলাইন প্রতারণা : ২ চীনা নাগরিকসহ পাঁচজন রিমান্ডে

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


অনলাইন প্রতারণা, অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে দুই চীনা নাগরিকসহ পাঁচজনকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মোঃ সোয়েব আহাম্মদ তামীম (২৭), আবদুর রহিম (২১), মোঃ আলামিন (৩৮) এবং চীনা নাগরিক ঝাং পেংকুয়ান (৩৬) ও শেন জুয়েফেং (৬০)।
নথি থেকে জানা গেছে, গত ৩১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় অন্যের নামে নিবন্ধিত সিম কার্ড অবৈধভাবে কেনাবেচার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে গ্রামীণফোন ও বাংলালিংকের সচল ৩৩০টি সিম কার্ড এবং কয়েকটি মুঠোফোন জব্দ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারা ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই চীনা নাগরিকসহ চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের বিপুলসংখ্যক সচল সিম কার্ড, মুঠোফোন, একটি ল্যাপটপ, নগদ এক লাখ সাত হাজার টাকা এবং ৪৮টি চীনা মুদ্রা (আরএমবি) জব্দ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ