খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই যোদ্ধাদের রক্তের প্রতিটি ফোঁটার চেতনা বাস্তবায়ন করবেন’

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার এক অভ‚তপ‚র্ব রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটেছিল সুদীর্ঘ ১৭ বছরের এক নৃশংস ও অত্যাচারী শাসকগোষ্ঠীর। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই অর্জিত ফ্যাসিবাদ মুক্ত দুই বছর পেরিয়ে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ সেই হাজারো তরুণ ও সাধারণ মানুষকে, যাদের বুকের তাজা রক্তে রাঙানো পথ ধরে আমাদের এই পথচলা। স্মরণ করছি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে প্রাণ দেওয়া ও পঙ্গুত্ব বরণ করা বিএনপি’র প্রতিটি নেতাকর্মী ও সাধারণ নাগরিককে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই যোদ্ধাদের রক্তের প্রতিটি ফোটার চেতনা বাস্তবায়ন করবেন। মহান মুক্তিযুদ্ধের অসম্প্রদায়িক চেতনার আলোকে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবে রূপ দেয়াই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অকট্য অঙ্গীকার।
বুধবার জুলাই বিপ্লবে শহীদ ইয়াছিন স্মরণে দোয়া মাহফিল প‚র্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রূপসা উপজেলা বিএনপি’র আয়োজনে গাজী মেমোরিয়াল হাই স্কুলে অনুষ্ঠানের পরে মরহুমের কবর জিয়ারত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, জিএম কামরুজ্জামান টুকু, মল্লিক আব্দুস সালাম, মোল্লা রিয়াজুল ইসলাম। রূপসা উপজেলার বিএনপি’র আহবায়ক মোল্লা সাঈদুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহিউদ্দিন সেন্টু, দিদারুল ইসলাম, জিএম হারুন অর রশীদ, রয়েল আজম, মোঃ মমিনুর রহমান সাগর, মোঃ ইরাদুল ইসলাম রিপন, মোঃ মোহিদ খান, শ্রমিক নেতা মোঃ ইউনুস গাজী, মোঃ লাভলু শেখ, মোঃ সেলিম চৌধুরী, শাহ আলম, সোহাগ শিকদার, মাসুম সরদার, জসিম, পাপ্পু, জান্নাতুল নাঈম, আতাহার গাজী, দেলোয়ার হোসেন, আব্দুল বারিক শেখ, মোঃ রাশেদুজ্জামান রাকিব, মোঃ ফারুক শেখ, ইবাদুল ইসলাম, আলামিন ও আজাদুল ইসলাম পলাশ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ