খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

তেরখাদায় আজিজুল বারী হেলাল এমপি

দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি

তেরখাদা প্রতিনিধি |
০২:১৯ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


খুলনা-৪ আসনের এমপি এস কে আজিজুল বারী হেলাল বলেছেন দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, মানুষের দুঃসময়ে তার পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ পরিচয় দুর্যোগ সহনশীল ‘সবুজ সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয় বরং মানবিক দায়বদ্ধতা ও রাষ্ট্রের জনগণের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের একটি নিয়মিত বাস্তবতা। 
এ দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপণের বিকল্প নেই, দুর্যোগ সাময়িক হতে পারে কিন্তু পারস্পারিক সহযোগিতা ও মানবিকতা একটি জাতীর স্থায়ী শক্তি। আজ যে গাছটি আমরা রোপন করছি তার ছায়া ও সুফল আগামী প্রজন্ম ভোগ করবে। প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আমাদেরকেও রক্ষা করবে। সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতাই একটি উন্নত মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। 
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে তেরখাদা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ এবং বৃক্ষরোপণ অভিযান পরিচালনাকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন। তিনি আরো বলেন দুর্যোগ মোকাবেলা সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচতনতা ও অংশ গ্রহণ সমানভাবে গুরুত্বপূর্ণ। সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের হাতে একটি করে গাছ এবং মনে পরিবেশের প্রতি দায়িত্ব বোধ থাকা প্রয়োজন। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি ভবিষ্যত প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ। 
উপজেলা বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা আবুল হোসেন বাবু মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস, এম, মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য মোঃ আনিচুর রহমান, জেলা যুব দলের যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্লা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ,মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ মিল্টন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম মিলু,মোঃ গোলাম মোস্তফা ভূটো, মোর সোহাগ মুন্সী, মোঃ শামীম আহমেদ রমিজ, মোঃ রাজু চৌধুরী; মোঃ সাবু মোল্লা, চৌধুরী আছাবুর রহমান, আমিনুল ইসলাম আমিন,রাজু শেখ, মোঃ সাব্বির আহমেদ টগরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ