খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

থানায় অভিযোগ দায়ের

রূপসায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:১৯ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


পূর্ব রূপসার বাগমারা দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোঃ আব্দুল্লাহকে বেদম (১২) মারপিট করায় মাদ্রাসা শিক্ষক হাফেজ মিজানুর রহমানের (৪০) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সংশ্লিষ্ট মাদ্রাসায় এহেন ঘটনাটি ঘটে। আহত ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতের পিতা ইসরাইল হোসেন সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, রূপসার বাগমারা গ্রামের মোঃ ইসরাইল হোসেনের ছেলে মোঃ আব্দুল্লাহ প্রতিদিনের ন্যায় গত ৫ আগস্ট বিকেলে উক্ত মাদ্রাসায় শিক্ষকের কাছে পাঠ গ্রহণ করছিলো। এ সময় শিশু আব্দুল্লাহ পড়ার ছলে অন্যমনষ্ক হলে শিক্ষক মিজানুর রহমান তার ওপর চড়াও পিঠে ও মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে শিশু ছাত্র গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় শিশু ছাত্র আব্দুল্লাহর পিতা ইসরাইল হোসেন সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন। 

প্রিন্ট

আরও সংবাদ